চুপিসারে চলছে মিঠাই-সূর্যের প্রেম! প্রথমবার দিব্যজ্যোতির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সৌমিতৃষা

বর্তমানে বাংলা জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে সেরা হল মিঠাই এবং অনুরাগের ছোঁয়া। এই সিরিয়াল এবং তার কলাকুশলীরা অনেক ভালবাসা পাচ্ছেন দর্শকদের থেকে। তবে এদিকে আবার শোনা যাচ্ছে মিঠাই এবং অনুরাগের ছোঁয়ার সূর্য দুজনেই নাকি একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। দুজনের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে কিছু ছবি দেখে এমন খবর রটেছে।
কিন্তু হঠাৎ করে তাদের প্রেমের গুঞ্জন উঠলো কিভাবে? কারণ কয়েকদিন আগেই কৃষ্ণ সাজে ছবি শেয়ার করেছিলেন সৌমিতৃষা। আবার সূর্য ওরফে দিব্যজ্যোতির সাম্প্রতিক একটি পোস্টেও তার কপালে দেখা গেছে রসকলি। এই দুটি ছবি পরপর রেখে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে মিঠাই ভক্তরা তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠার দাবি করছে।

যদিও অভিনেতা বলেন এই ছবিটি তার গতবছর ইসকনে তোলা। কাকতালীয় ভাবে একইসময়ে পোস্ট করা হয়েছে। তবে অবশেষে এই বিষয়টি নিয়ে সৌমিতৃষা এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে আসল ব্যাপারটা জানালেন। অভিনেত্রী বলেন, সকলের মতোই আমার নামেও গুজব রটে। কিন্তু আমার কাছে বিষয়টা একেবারে পুরোনো হয়ে গেছে। আর এখন এই বিষয়টি নিয়ে খুব একটা আমি ভাবি না।
এই প্রেমচর্চা বিষয়টি গা-সওয়া হয়ে গিয়েছে বলেই নায়িকার মত। এছাড়াও অভিনেত্রী আরও বলেছেন যে, প্রতিবার একটা করে গুজব রটে। এবার যেমন দিব্যজ্যোতির সঙ্গে রটেছে। আমি এটাকে স্বাভাবিকভাবেই নিই। মনে মনে ভাবি, দেখি এটা কতদিন চলে।







