বিনোদন

অবশেষে মিশকার মুখোশ খুলে দিল দীপা, ‘অনুরাগের ছোঁয়া’য় নতুন মোড় দেখে খুবই খুশি দর্শক

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো অনুরাগের ছোঁয়া। টানা চার মাস টিআরপি তালিকায় শীর্ষ স্থানে ছিল এই ধারাবাহিকটি।যারা ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেন বর্তমানে সূর্য দীপার মিলনের ট্র্যাক চলছে। বহু বছর পর কোর্টের এদেশে একসাথে থাকছে তারা।

এর ফলে ধীরে ধীরে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হচ্ছে। ইতিমধ্যে গতকাল এপিসোডে সূর্যের সামনে নিজের জালে নিজে ফেঁসে গিয়েছে সে।

আবার সূর্য ও দিপাকে আলাদা করতে দীপার বাড়িতে যায় মিশকা। দীপা মিশকাকে ভয় দেখিয়ে চলে যেতে বলে। মিশকা বলে তোমার কাছে কি প্রমাণ আছে দেখাও সূর্যকে। রেকর্ড ডিলিট হয়ে গেছে সেটা জেনেও না জানার ভ্যান করে দীপা।

দীপা সূর্যকে জানায় মিশকার বাড়ি গিয়ে মারতেই সব সত্যি বলে দেয় ও। অবাক হয় যায় সূর্য। এরপর মিশকা দীপার ফোন কেড়ে নিয়ে বলে তাহলে রেকর্ডিং দেখাও। এরপর দীপা বলে ফোনেতো রেকর্ডিং নেই মিশকা, কারন তুমি বৃদ্ধা সেজে আমার মোবাইল থেকে সব সরিয়ে দিয়েছো। আর তুমি কি করে জানলে এই ফোনে রেকর্ডিং ছিল আমি তো রেকর্ডিং এর কথা একবারও তুলি নি। তুমি নিশ্চিত ছিলে বুঝি এই ফোনে তোমার রেকর্ডিং ছিল। এইভাবে মিশকার মুখোশ খুলে দেয় দীপা।

Back to top button