মিত্র বাড়ির সকল মহিলাদের রক্ষা করার প্রতিজ্ঞা নিলো ডোডো, ‘মেয়েবেলা’ ধারাবাহিকে রয়েছে বড় চমক

বর্তমানে বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল মেয়েবেলা। অল্পদিনের মধ্যেই এই ধারাবাহিকটি দর্শকের নজর কেড়েছে।এই ধারাবাহিকের গল্পটি বাস্তব জীবনের সাথে মিল থাকায় দর্শকদের প্রিয় হয়ে উঠেছে।
ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, সুবোধ ঘোষ অর্থাৎ ডোডোর বড় পিসেমশাই
চোখের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি থাকার কারণে সে এখন পুলিশ হেফাজতে নেই।
অপরদিকে বড় পিসেমশাই এর নামে ডায়রি করতে নিজেই পুলিশের কাছে যায় টিকলি।
কিন্তু পুলিশ এই কেসটা নিতে ভয় পাচ্ছিলেন অন্যদিকে মৌয়ের পশে রয়েছে ডোডো।মৌ খায়নি বলে তার জন্য খাবার বানিয়ে নিয়ে যায় ডোডো।মৌ আর ডোডোর সম্পর্কে নতুন মোড় নেওয়ার সময়ই মিত্র বাড়িতে নেমে আসে বড় ঝড়।
স্টার জলসার পক্ষ থেকে ইতিমধ্যেই ধারাবাহিকের একটি নতুন প্রোমো সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, বছরের নতুন দিন মিত্র বাড়িতে হাজির পুলিশ। পুলিশ জানায়, সুবোধ ঘোষকে আক্রমণ করার জন্য মিত্র বাড়ির সব মহিলাকে থানায় যেতে হবে। ঠিক সেই সময় রুখে দাঁড়ায় ডোডো। ডোডো জানায়, আমি কিছুতেই মিত্র বাড়ির বউদের থানায় নিয়ে যেত দেব না। এবং তারই সাথে ওদের রক্ষা করার প্রতিজ্ঞা নেয় ডোডো। কিভাবে ডোডো বাড়ির সকল মহিলাদের রক্ষা করবে? তার জন্য চোখ রাখতে হবে ধারাবাহিকের পরবর্তী পর্বগুলিতে।







