দিন শেষ মিশকার, এতদিনে মিশকাকে উচিত শিক্ষা দিল দীপা! জেনেনিন আসল ব্যাপারটি

এই মুহূর্তে স্টার জলসার পর্দায় চলা অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‛অনুরাগের ছোঁয়া’। সপ্তাহের পর সপ্তাহ ধরে টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে আসছে এই সিরিয়াল। এই সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থানে রয়েছে এই সিরিয়াল। ধারাবাহিকের প্রতিটি পর্বে দেখা যাচ্ছে নতুন চমক, যা দর্শকদের উত্তেজনায় ভরিয়ে দিচ্ছে।
সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন যে, দীপা লাবণ্য সেনের কাছ থেকে সোনার পরিচয় জানতে পেরেছে। দীপা সোনাকে নিজের কাছে নিয়ে আসতে চাইলে লাবণ্য সেন তাকে অনুরোধ করে বলে যাতে সে এখনই সোনাকে তার কাছে না আনে। সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে একটি প্রোমো শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে ডিভোর্সের জন্য কোর্টে হাজির হয়েছে সূর্য-দীপা। যা দেখেই রীতিমতো বুকের ধুকপুকানি বেড়ে গিয়েছে দর্শকদের।
তবে প্রকাশ্যে সিরিয়ালের একটি ভিডিও। যেখানে দেখা গেছে শাশুড়ি লাবণ্য সেনগুপ্তর দেওয়া শাড়ি পরে রাতে মিশকার বাড়ি যায় দীপা। সেখানে গিয়ে দীপা মিশকার থেকে তার অন্য এক মেয়ের খোঁজ চায়। আর তখন মিশকা দীপার কথায় রাজি হয় না। আর এতেই রেগে যায় দীপা। একের পর এক থাপ্পড় দিতে থাকে মিশকাকে। এতদিনের রাগ একেবারে উগরে মিশকাকে শুটিয়ে লাল করে দেয় দীপা। এরপর বেল্টের বাড়িও দিতে থাকে মিশকাকে।
দীপার এমন রূপ দেখে মিশকা নিজেও ভয় পেয়ে যায়। কিন্তু শেষমেশ মার খেয়ে স্বীকার করে যে আরেক মেয়েকে বিক্রি করে দিয়েছে সে। তাছাড়া রুপার ক্ষতি করার চেষ্টাও করেছিল সে নিজেই। এই সমস্ত কথা দীপার ফোনে রেকর্ড হয়ে যায়। যেটা পুলিশ কিংবা সূর্য সেনগুপ্ত যে কোনো একজনকে দিলেই সব খেল খতম হয়ে যাবে বলে ওয়ার্নিং দেয় দীপা।
এমন একটা দুর্দান্ত মুহূর্তের জন্য বহুদিন ধরেই প্রতীক্ষায় ছিলেন দর্শকেরা। এবার সেটাই উপহার পেল সকলে। এতদিন ধরে মিশকার ষড়যন্ত্রের শিকার হলেও এবার প্রতিবাদে রুদ্রমূর্তি ধারণ করল দীপা। তবে আপনাদের বলে রাখি এই ভিডিও ক্লিপটি কোনো অফিসিয়াল পেজের তরফ থেকে প্রকাশ করা হয়নি। এটি একটি ইউটিউব চ্যানেলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। আর তাই এই ভিডিওটি কতটা সত্যি তা নিয়ে দোটানা থেকেই যায়।







