বিখ্যাত পরিচালকের ছেলে হয়েও বাবার কোনো সুযোগ সুবিধা নেননি তিনি! অভিনেতা নীলের কোথায় খুশি দর্শকরা

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি হলো ‘খেলনা বাড়ি’। ধারাবাহিকে অর্ক চরিত্রে অভিনয় করছেন সকলের প্রিয় নীল চ্যাটার্জী।
‘খেলনা বাড়ি’ ধারাবাহিকের আগে তাকে দর্শক মিঠাই ধারাবাহিকের আদিত্য আগরওয়াল হিসেবে চিনতেন। এর আগে অনেক ধারাবাহিকে তাকে দেখা গিয়েছে।বলাই বাহুল্য, আজ দর্শকের কাছে খুব প্রিয় একজন অভিনেতা হয়ে উঠছেন তিনি।নিজের অভিনয়ের মাধ্যমে সকল দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি।
তবে ইন্ডাস্ট্রিতে আসার জন্য বাবার সাহায্য নেননি তিনি বরং নিজের কঠোর পরিশ্রমেই আজ তিনি এই সাফল্যতা অর্জন করেছে।
একবার ইউটিউবের এই সাক্ষাৎকারে ‘খেলনা বাড়ি’র অর্ক জানিয়েছিলেন, “ছোট থেকেই তার বাড়িতে অভিনয়ের পরিবেশ। তার বাবা বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক ইমন কল্যান চ্যাটার্জি। তার দাদু একজন জনপ্রিয় সংগীত শিল্পী। তবে এর জন্য নিজের ক্যারিয়ার গড়তে তিনি কোনও বাড়তি সুবিধা নেননি। অভিনেতার মতে কষ্ট করে সাফল্য পাওয়ার যে মজা রয়েছে সেটা কারো নাম নিয়ে সাফল্য অর্জনের মধ্যে নেই”।
অভিনেতা আরও বলেন, “২০০৪ সালে প্রয়াত হয়েছিলেন তার বাবা। তখন তিনি খুবই ছোট। তাকে পড়াশুনো করিয়ে মানুষ করে তোলার জন্য প্রচুর পরিশ্রম করেছেন তার মা। অভিনেতার মা অভিনয় জগতে ক্যারিয়ার নিশ্চয়তা নিয়ে প্রথমদিকে খুবই ভয় পেতেন। তাই মায়ের কড়া নির্দেশ ছিল গ্রাজুয়েশন শেষ করে তবেই অভিনয় পা রাখতে পারবেন নীল। এখনও পর্যন্ত মোট ২১ টা সিরিয়াল করেছেন। কখনও পজেটিভঁ তো আবার কখনও নেগেটিভ।







