‘খুকুমণি’ খ্যাত দীপান্বিতা এবার পরিচারিকার চরিত্রে! আসছে ‘তুঁতে’, প্রকাশ্যে নতুন ধারাবাহিকের প্রোমো

খুকুমনিকে মনে আছে তো? স্টার জলসার পর্দায় রান্না করা, বাঁটনা বাটা সবই করেছিল সে। তবে স্টার জলসার সেই সিরিয়াল শেষ হয়েছে অনেকদিন আগেই। আর এবার নতুন ধারাবাহিকে পর্দায় ফিরছেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। তাকে এবার তুঁতে চরিত্রে দেখা যাবে।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি প্রোমো। আর সেই প্রমোতে দেখা যাচ্ছে যে, গ্রামের মেয়ে তুঁতে যার হাতে কিনা জাদু আছে। যেকিনা পুরোনো শাড়ি কেটে তা দিয়ে এমন একটি পোশাক বানিয়ে দেয় যা দেখে রীতিমতো তাক লেগে যায়। তার স্বপ্ন রয়েছে ফ্যাশান ডিজাইনার হওয়ার। তবে তার সৎ মা টাকার লোভে তাকে শহরে পাঠায় পরিচারিকার কাজে। কিন্তু সে ফ্যাশান ডিজাইনার হওয়ার স্বপ্ন নিয়ে শহরে আসে।
সে শহরের নামকরা লাহিড়ী ম্যানশনে এসে পৌঁছয় এবং তাকে সেখানে কাঁচের ভেঙে যাওয়া টুকরো তুলতে বলা হয় তখন সে বুঝতে পারে যে এই বাড়িতে সে কাজের লোক হয়ে এসেছে। কিন্তু তার পরেও সে জানায় তার স্বপ্নের কথা। তবে তার কথা শুনে সকলে হাসাহাসি করতে থাকে। আর বলে কাজের মেয়ে হবে কিনা ফ্যাশান ডিজাইনার। আর তখনই এন্ট্রি হয় নায়কের।
নায়কের চরিত্রে দেখা যাচ্ছে সৈয়দ আরোফিনকে। পরিচারিকা থেকে ফ্যাশান ডিজাইনার হয়ে ওঠার লড়াইয়ের গল্প উঠে আসবে নতুন ধারাবাহিক ‛তুঁতে’-তে। এখন শুধু দেখার অপেক্ষা স্টার জলসার নতুন এই সিরিয়াল কতটা মনজয় করতে পারে দর্শকদের।







