বিনোদন

ছেলের জন্ম দিয়েই মৃত্যু হল খড়ির, জেনেনিন ‘গাঁটছড়া’র নতুন নায়কের পরিচয়

গৌরব চ্যাটার্জী এবং শোলাঙ্কি রায়ের জুটির উপর ভর দিয়ে হু হু করে বেড়েছিল টিআরপি। স্টার জলসার একসময়ের টিআরপি টপার ধারাবাহিক ছিল গাঁটছড়া। কিন্তু বিগত বেশ কয়েক মাস ধরে টিআরপির অভাবে ধুঁকছে স্টার জলসার এই সিরিয়ালটি। তবে এবার প্রায় ২০ বছর এগিয়ে গেল এই ধারাবাহিকের গল্প। গল্পের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধারাবাহিক থেকে বিদায় নিল খড়ি ওরফে শোলাঙ্কি রায়।

সম্প্রতি সিরিয়ালে দেখানো হয়েছে খড়ি তার সন্তানের জন্ম দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। খড়ির জীবনের অধ্যায় এখানেই শেষ। এখন গল্প এগোবে ঋদ্ধিমান এবং তার সন্তান আয়ুষ্মানকে নিয়ে। প্রথমে শোনা যাচ্ছিল এই চরিত্রে অভিনয় করবেন ওম সাহানি। তবে এবার খড়ির ছেলে আয়ুষ্মানের চরিত্রে অভিনয় করবেন আর্য দাশগুপ্ত। সোমবারের পর্বে সিরিয়ালের এই নতুন নায়কের ঝলক দেখেছেন দর্শকরা। তবে আজকের এই প্রতিবেদনে রইল স্টার জলসার এই নতুন নায়কের পরিচয়।

আর্য দাশগুপ্ত ছোটপর্দার জনপ্রিয় মুখ। আর্যকে এর আগে কালার্স বাংলাতে অভিনয় করতে দেখা গিয়েছিল। ২০১৪ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি ‘ফোর্স’-তে তাকে নায়কের ছেলের ভূমিকাতে অভিনয় করতে দেখা গিয়েছিল। আর্য বড় হওয়ার পর ‘প্রথমবারের প্রথম দেখা’ ছবিতে ঋত্বিকার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেছিলেন।

সেই সঙ্গে ‘আবার বছর কুড়ি পরে’ ছবিতেও একটি বিশেষ চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে এবার সিংহ রায় বাড়ির নতুন প্রজন্ম হয়ে আসছেন আর্য। নতুন গল্প অনুসারে রকস্টার আয়ুষ্মান এখন গাঁটছড়ার নতুন নায়ক। তাকে ঘিরে এগোবে গল্প।

Back to top button