বিনোদন

বাংলার নতুন ক্রাশ ডোডোদা বিবাহিত? ফাঁস হল অভিনেতার বিয়ের ফটো এ্যালবাম

বর্তমানে বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল মেয়েবেলা। অল্পদিনের মধ্যেই এই ধারাবাহিকটি দর্শকের নজর কেড়েছে। এই ধারাবাহিকের গল্পটি বাস্তব জীবনের সাথে মিল থাকায় দর্শকদের প্রিয় হয়ে উঠেছে। এই সিরিয়ালে নায়কের ভূমিকায় রয়েছেন অভিনেতা অর্পণ ঘোষাল, যিনি দর্শকদের কাছে ডোডো নামে পরিচিত। ডোডো এখন বাংলার মেয়েদের নতুন ক্রাশ। প্রথম ধারাবাহিকেই কার্যত তিনি বাংলা সিরিয়ালের অন্যান্য হ্যান্ডসাম নায়কদের টেক্কা দিতে শুরু করেছেন।

অর্পণ ঘোষাল স্টার জলসার নতুন নায়ক হলেও বাংলা সিরিয়ালের সঙ্গে তার সংযোগ কিন্তু বহুদিনের পুরনো। এর আগে কালার্স বাংলার একটি সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু মেয়েবেলা তাকে রাতারাতি এত জনপ্রিয়তা এনে দিয়েছে। বাংলা ধারাবাহিকের সুদর্শন এই অভিনেতা এখন জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তার প্রচুর মহিলা ভক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়াতে।

তবে এই অভিনেতার ব্যক্তিগত জীবন সম্পর্কে এতদিন আসল সত্যিটাই জানতেন না কেউ। বাংলার ক্রাশ অর্পণ বাস্তব জীবনে বিবাহিত। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সস্ত্রীক অর্পণের ছবি ভাইরাল হয়। অর্পণকে নিয়ে যখন এত মাতামাতি চারিদিকে, মেয়েরা যখন তার ছবির নিচে কমেন্ট বক্সে লিখছেন ‘অর্পণ আমার ক্রাশ’, ঠিক তখনই তাদের মন ভেঙে সত্যিটাকে প্রকাশ্যে নিয়ে এলেন জনৈক নেটিজেন।

সোশ্যাল মিডিয়াতে অভিনেতা অর্পণের বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করেন তিনি। এই ছবিগুলি শেয়ার করে তিনি সোশ্যাল মিডিয়াতে ক্যাপশনে লেখেন, “অর্পণদা এবং তার বউ দেবারতি। মেয়েরা এবার ক্রাশ খাওয়া বন্ধ কর। দাদার অনেক আগেই বিয়ে হয়ে গেছে।”

Back to top button