রাধিকাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে বাড়িতে হাজির হল অনির্বাণ! ‘এক্কা দোক্কা’য় দেখা গেল নতুন চমক

বর্তমানে বেশ চর্চায় রয়েছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘এক্কা দোক্কা’। এই বাংলা সিরিয়ালটি খুব কম সময় দর্শকদের জনপ্রিয় হয়ে উঠেছে। ধারাবাহিকে রাধিকার চরিত্রে অভিনয় করছেন ‛মোহর’ খ্যাত সোনামনি সাহা। অন্যদিকে ‛পোখরাজ’-র চরিত্রে অভিনয় করছেন ‛শ্রীময়ী’ খ্যাত সপ্তর্ষি মৌলিক। দুই ডাক্তারি পড়া শিক্ষার্থীকে নিয়ে শুরু হয়েছিল স্টার জলসার এই ধারাবাহিক।
সিরিয়ালের শুরুতে রাধিকা ও পোখরাজের জুটি ব্যাপকভাবে নজর কাড়ছিল দর্শকদের। প্রথমদিকে দুজনের আধায়-কাঁচকলায় সম্পর্ক থাকলেও পরে তারা একে অপরকে বিয়ে করে। তবে তাদের সেই সম্পর্ক টেকেনি। ডির্ভোসও হয়ে গিয়েছে তাদের। আর তারপরই এন্ট্রি নিয়েছে ডঃ অনির্বাণ গুহ। প্রথম দিকে অনির্বাণের সঙ্গেও রাধিকার একদমই বোনতো না। কিন্তু ধীরে ধীরে তাদের সম্পর্ক স্বাভাবিক হয়েছে।
যদিও পোখরাজ-রাধিকার বিচ্ছেদ হওয়ার পরেও তাদের দুজনের মনেই দুজনের জন্য ভালোবাসা ছিল। কিন্তু তারপর হঠাৎই গায়েব হয়ে যায় পোখরাজ। আর পোখরাজের গায়েব হওয়ার সব দোষ গিয়ে পরে রাধিকার উপর। এমনকি রাধিকাকে থানায় অবধি টেনে নিয়ে গিয়েছিল পোখরাজের পরিবার। তবে, এসবের মাঝেই একেবারে অন্যদিকে ঘুরে গিয়েছে সিরিয়ালের গল্প। সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন যে, পোখরাজ রঞ্জা নামের একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে আনে। আর সেই নিয়েও কম ঝামেলা হয়নি।
বর্তমানে পোখরাজ চায় রঞ্জা তাদের হাসপাতালে রিসেপসনিস্ট হিসেবে জয়েন করুন। পাশাপাশি নিজের গ্রাজুয়েশনটাও কমপ্লিট করুন। পোখরাজ নিজের মুখে জানায় যে, রঞ্জার উপর তার মায়া আছে। সে রঞ্জাকে বন্ধুর চোখে দেখে। ওদিকে রাধিকা বিয়েতে সম্মতি দেয়। সেই খুশিতে গান গাইতে থাকে অনির্বাণ। এরপর পিসি ও বাবাকে জানায় সে বিয়ে করতে রাজি। অনির্বানের এই কথা শুনে বাবা ও পিসি বেশ খুশি হয়। এরপর অর্নিবান সোজা যায় রাধিকার বাড়ি! আর সে রাধিকার পরিবারকে জানায় বিয়ের কথা। বিয়ের কথা শুনে রাধিকার পরিবারও খুশি হয়ে যায়। তাহলে কি আগামী দিনে রাধিকা-অনির্বানের বিয়ে হবে? এই প্রশ্নের উত্তর সিরিয়ালের আগামী গুলি থেকেই জানা যাবে।







