মিশকার আর কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না! এবার সূর্য-দীপাকে এক করতে দুই মেয়ে নিল নতুন উদ্যোগ, ‘অনুরাগের ছোয়া’র আগাম পর্বে রয়েছে মহাচমক

এই মুহূর্তে স্টার জলসার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‛অনুরাগের ছোঁয়া’। টিআরপি তালিকার নিরিখে অনুরাগের ছোঁয়া সবার সেরা। এই ধারাবাহিকটি প্রায় সমস্ত বাঙালিদের ঘরে নিজেদের জায়গা করে নিয়েছে। এই সিরিয়ালের প্রত্যেকটি চরিত্রকেই দর্শকরা খুব ভালবাসেন। ধারাবাহিকের প্রতিটি পর্বে দেখা যাচ্ছে নতুন চমক, যা দর্শকদের উত্তেজনায় ভরিয়ে দিচ্ছে।
সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন যে, ইতিমধ্যে দীপা জেনে গেছে সোনা-রুপা দুজনেই তারই মেয়ে। অপরদিকে পহেলা বৈশাখ উপলক্ষে সোনা ঠিক করে সে নাচ করবে, সোনা জানায় সে দীপার কাছেই নাচ শিখবে। এতে প্রথমে রাজি হয় না সূর্য, তবে মেয়ের জেদ দেখে তাকে রাজি হতেই হয়। এরপর লাবণ্য দীপাকে ফোন করে বলে এই বাড়িতে চলে আসতে। সে জানায় সোনাকে নাচ শেখাতে হবে।
এরপর দীপা-রুপাকে নিয়ে চলে আসে সেনগুপ্ত বাড়িতে। আনন্দে খুশিতে মেতে ওঠে সেনগুপ্ত পরিবার। অপরদিকে মিশকা দরজায় দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকে এবং এসব দেখে সে কিছুই সহ্য করতে পারে না, তাই সে প্ল্যান করে সূর্যকে কাজের অছিলায় বাড়ির বাইরে নিয়ে যাওয়ার। আর তখনই দীপা দেখে ফেলে মিশকাকে। আর দীপা মনে মনে ঠিক করে, সে কিছুতেই মিশকার কাছে সূর্যকে যেতে দেবে না।

এরপর দীপা দুই মেয়েকে তাদের বাবার কাছে যেতে বলে এবং তাদের বলতে বলে যে, আজকে তারা নিজের হাতে বাবার জন্য ব্রেকফাস্ট বানাবে। এইবলে দুই মেয়েকে নিয়ে ব্রেকফাস্ট বানাতে রান্না ঘরে যায় দীপা। অপরদিকে মিশকা আর অপেক্ষা করতে না পেরে চলে আসে সেনগুপ্ত বাড়িতে সূর্যকে নিয়ে যেতে। কিন্তু লাবণ্য সেন তাকে আটকায়। সে বলে, সূর্য কখনোই তার মেয়ের কথা ফেলতে পারেনা। সূর্য সেই কথা মাথায় রেখেই মেয়ের কথামতো সকলের সাথে খেতে বসে। আর এই দেখে মিশকা সহ্য করতে পারে না।








