বিনোদন

‘সোহাগ জল’-এর সেটে আইবুড়ো ভাত খেলেন ‘বেণী বৌদি’! তাহলে কি খুব শীঘ্রই বিয়ে? উঠছে প্রশ্ন

বাংলা বিনোদন জগতে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে জেক আপনারা ‘সোহাগ জল’ ধারাবাহিকে ‘বেণী বৌদি’ চরিত্রে দেখতে পারবেন। মাঝে মধ্যেই নেটদুনিয়ায় চর্চার কেন্দ্র হয়ে ওঠে এই ‘বেণী বৌদি’।

অনেকে হয়তো জানেন না যে, ধারাবাহিকের এই বেণী বৌদি বাস্তব জীবনে খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে।পয়লা মেয়ে প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর পুত্র সৌম্য বক্সীকে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। তার আগেই ‘সোহাগ জল’-এর সেটে সুদীপ্তার
আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে।

অভিনেত্রীর জন্য ‘সোহাগ জল’ সেটে সকল তারকাদের পক্ষ থেকে আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল।সুদীপ্তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য খুব সুন্দর করে সেটটিকে সাজানো হয়েছিল। সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।

Back to top button