রাজ চক্রবর্তীর ভাগ্নি সৃষ্টি প্রেম করছেন কার সঙ্গে? ‘গোধূলি আলাপ’-এর অভিনেত্রীর সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন টলিপাড়ায়

টালিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর ভাগ্নি সৃষ্টি পাণ্ডের প্রেম নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই সিনেমা পাড়ায়। ‘গোধূলি আলাপ’ সিরিয়ালের এই অভিনেত্রী অনেক দিন ধরেই নাকি একটি সম্পর্কে জড়িয়েছেন। সৃষ্টির প্রেমিকের নাম অর্ণব বিশ্বাস বলে শোনা যাচ্ছে। কে এই অর্নব?
ইনস্টাগ্রাম জুড়ে অর্ণব-সৃষ্টির ছবি। কখনও বরফের দেশে। কখনও আবার পূজার দিনে শাড়ি, পাঞ্জাবিতে সেজেছেন যুগলে। নানা রকমের ছবি দেখা গেলেও নিজেদের প্রেমের কথা যদিও এখনও তারা প্রকাশ্যে স্বীকার করেননি। অর্ণবকে দর্শক দেখেছেন দুটি সিরিয়ালে। ‘ফেলনা’ এবং ‘বৌমা একঘর’ সিরিয়ালে।
মামার এবং মামী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের খুবই আদরের সৃষ্টি। মাঝে মাঝেই রাজ এবং শুভশ্রীর ইনস্টাগ্রামে তার ছবি দেখা যায়।
সৃষ্টিকে প্রশ্ন করা হয়েছিল অর্ণব কে? উত্তরে তিনি অবশ্য ‘ভালো বন্ধু’ বলে এড়িয়ে গিয়েছিলেন। যদিও পাহাড়ে তাদের ঘুরতে যাওয়ার ছবি দেখে অনেকেই বলছেন প্রেমটা বেশ জমেছে।







